ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওহাব চৌধুরী সাগর

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন

banglahour

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৩৮-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক সহ-সভাপতি-১ মোঃ আব্দুল ওহাব চৌধুরী সাগর। তিনি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সাব্বির আহম্মেদ চৌধুরী (সহল)-এর বড় পুত্র।


নির্বাচন উপলক্ষে মোঃ আব্দুল ওহাব চৌধুরী সাগর শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া, সাংগঠনিক ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভোটারদের কাছে সমর্থন কামনা করছেন।


তার নির্বাচনী প্রতীক ঘোড়া। তিনি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও ভোটারদের কাছে ঘোড়া মার্কায় মূল্যবান ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকরা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও শ্রমিক নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম