ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিঠামইনে বর্ষার পানিতে ডুবে প্রাণগেল দুই শিশুর

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:০০ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলাধূলা করতে গিয়ে বর্ষার পানিতে তলিয়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘি ইউনিয়নের গোপদিঘি দক্ষিণ পাড়া গ্রামে এ দুঃর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদির ও নাসিমা আক্তার দম্পত্তির মেয়ে হাফিজা আক্তার (৪) ও জুয়েল মন্ডল ও বাসন্তী রাণি মন্ডলের ছেলে অমিত মন্ডল (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনের উঠানে খেলা-ধূলা করছিল শিশু হাফিজা ও অমিত। খেলা-ধূলার এক পর্যায়ে বাড়ি সংলগ্ন বর্ষা পানিতে পড়ে যায় হাফিজা, তাকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে যায় অমিত মন্ডল।

দির্ঘ্যসময় শিশুদের দেখতে না পেয়ে তাদের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক সময় বর্ষার পানিতে অমিত মন্ডলের ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে, একই স্থানে শিশু হাফিজার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

পরে, শিশুদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমি জেনেছি। পুলিশ এখন ঘটনাস্থলে পৌছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম