চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় দিকে শিবগঞ্জ থানাধীন কালপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ থানার পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই হরেন্দ্রনাথ দেবদাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কালপুর মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলাম ফলেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার তারাপুর খাট্রাশপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪৩) এবং সাহাপাড়া ভবানীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান (২৬)।
পরে তাদের হেফাজত থেকে কমলা রং সদৃশ ১১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ ওসি জানান মোঃ মতিউর রহমান
অভিযানের পাশাপাশি স্থানীয়দের মাদক কারবারি বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
