ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৌদ্ধ ধর্মের শান্তি, মৈত্রী ও করুণার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে--দীপন তালুকদার দীপু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহারে সত্য বুদ্ধের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান, সংঘদানসহ বিভিন্ন ধর্মীয় দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি চিৎমরম বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। এসময় বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘদান, বুদ্ধের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান এবং বিভিন্ন ধর্মীয় দানকার্যে অংশ নেন তিনি।


চিৎমরম বৌদ্ধ বিহারের এই ধর্মীয় আয়োজনে বুদ্ধের অহিংসা, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত এসব দান মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।


এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, বৌদ্ধ ধর্মের শান্তি, মৈত্রী ও করুণার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বুদ্ধের শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; মানবিকতা, শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের পথ দেখায়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বুদ্ধের মৈত্রী ও করুণার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


ধর্মীয় এই আয়োজনে ভিক্ষুসংঘ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদদের সদস্য, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দানের মধ্যদিয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম