ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় দুই কৃতি চিকিৎসককে সংবর্ধনা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩১ অপরাহ্ন

banglahour

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ডা. ওয়ালিউর রহমান নয়নকে সংবর্ধনা দিয়েছে সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এবং সারাবাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহেবুব উল কাদির।


তিনি বলেন, “চুয়াডাঙ্গার সকল ভালো কাজের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করে জটিলতা পরিহার করে সেগুলো নিরসনে কাজ করার সময় এসেছে। জেলার উন্নয়নে ঐক্যবদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন।”


অনুষ্ঠানে এসএসসি ১৯৮৮ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দুই কৃতি চিকিৎসকের কর্মজীবনের সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম