ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১২ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৯:৩৩ অপরাহ্ন

banglahour


খুলনায় বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা
খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা আজ (শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহংকার। 

অভাবের কারণে তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া করতে না পারলেও বর্তমানে তাঁর চিত্রকর্ম নিয়ে গবেষণা হচ্ছে। তাঁর চিত্রকর্ম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। তিনি সারা জীবন শিশুদের নিয়ে কাজ করে গেছেন এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে হবে। আগামীতে খুলনায় জিয়া হল নির্মাণ হলে সেখানে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধান অতিথি।খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: কামাল হোসেন ও বাংলাভিশন টিভি খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো: নজরুল ইসলাম।# ফেরদৌস/মেহেদী/সুলতান/২০২৬/১৯:৩০ ঘন্টা/তথ্যবিবরণী                                         নম্বর-১২১ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর চুয়াডাঙ্গা সফরসূচিখুলনা, ২৭ ভাদ্র (সেপ্টেম্বর ১১) :সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দুই দিনের সফরে আগামীকাল ১২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আসছেন।সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়, সকাল সাড়ে ১১টায় জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় এবং বিকাল সাড়ে তিনটায় পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি যশোরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম