ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান, জীর্ণ ভবন দেখে ক্ষোভ

সারাদেশ | রুবেল তালুকদার

(১৪ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:১৪ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

আজ (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় ঘুরে দেখেন তিনি। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসাসেবা দিতে নানা ধরনের সমস্যার বিষয়টি উঠে আসে।

এ সময় হাসপাতাল ভবনের একাংশের জীর্ণ-শীর্ণ ও পরিত্যক্ত অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরিত্যক্ত ভবনে চিকিৎসাসেবা কার্যক্রম চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে খবর দিয়ে হাসপাতালে আনেন।

পরে পরিত্যক্ত ভবন থেকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তর করে রোগীদের নিরাপদ পরিবেশে সেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও অবকাঠামোগত পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম