ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অন্যায়,দূর্নীতি, চুরি ডাকাতি মাদক কে প্রশ্রয় দেয়া হবেনা..... ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৩:৩২ অপরাহ্ন

banglahour

অন্যায়,দূর্নীতি, চুরি ডাকাতি মাদক ব্যবসায়ীদের কে প্রশ্রয় দেয়া হবেনা বলে জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মেঃ শরিফুল আলম এমপি।  উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দুপুরে ভৈরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত  কোমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে। বর্তমান সরকার নারীদের কে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়ার কাজ করছেন।  

আলোচনা সভা শেষে ১৭০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী গাছের চারা ও ক্রেষ্ট প্রদান করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণত সম্পাদক সাবেক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমূখ। 

এর আগে প্রতিমন্ত্রী শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা এলাকায়  ১ কোটি  ২৯ লাখ টাকা ব্যয়ে  তাহমিনা মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪র্থ তলা ভবনের ১ ম তলা ভবনের নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর উদ্ধোধন শেষে পৌরসভার বাস্তববায়নে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাইওয়ে  থানা থেকে  স্টেডিয়াম মোড় পর্যন্ত নির্মাণ কাজের উদ্ধোধন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম