ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বালিয়াকান্দি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour


রাজবাড়ীর বালিয়াকান্দিতে  বালিয়াকান্দি প্রেসক্লাবের দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবে এক সাধারণ  সভা অনুষ্ঠিত হয়।


সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে মোঃ আমিরুল হক আহ্বায়ক ও ফারুক হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরে উপস্থিত সকল সাংবাদিকদের  সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের বালিয়াকান্দি প্রতিনিধি  মোঃ আতিয়ার রহমান আতিককে সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি  রফিকুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

নবগঠিত দ্বি-বার্ষিক কমিটিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলন সহ-সভাপতি, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি আমিরুল হক সহ-সভাপতি, দৈনিক আমার দেশ প্রত্রিকার প্রতিনিধি পারভেজ মিয়া যুগ্ন-সাধারণ সম্পাদক, দি ডেইলি ট্রাইবুনালের প্রতিনিধি ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মিলন হোসেনকে কোষাদক্ষ্য করে এ কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর প্রেসক্লাব পরিচালনা করবেন।


সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য দেন। বক্তারা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম