ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোমস্তাপুরে ৪০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪০ লিটার দেশীয় চোলাইমদসহ মোঃ আব্দুস সবুর (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের চাঁনপুরঘাটসংলগ্ন কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুস সবুরকে আটক করে তার হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুস সবুর শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ী গ্রামের মৃত ভারুমাঝি ও মৃত লাইলী বেগমের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম