ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন ও নতুন ভবন নির্মাণ পরিকল্পনা

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

banglahour


হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান নির্বাচনী এলাকা হিজলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন এবং নতুন ভবন নির্মাণ পরিকল্পনা পরিদর্শন করেন। ভবনগুলোর বর্তমান অবস্থা, নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ নির্মাণ পরিকল্পনা সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে।


এ সময় ভবনের অবকাঠামোগত অবস্থা, দেয়াল ও ছাদের ক্ষয়ক্ষতি, ব্যবহারকারীদের নিরাপত্তা এবং ভবিষ্যতে পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


চিকিৎসাসেবা অনুপযোগী ঝুঁকিপূর্ণ ভবন থেকে রোগী অন‌্যত্রে রাখার স্থান পরিদর্শন করেন।


পরিদর্শনকালে নতুন ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থানও ঘুরে দেখা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, জেলা সিভিল সার্জন ডাঃ সায়েদুর রহমান উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা অনিক বিশ্বাস সহ অনেকে।


হাসপাতালে আগত রোগীদের সেবার মান নিশ্চিতকরণ সহ ঝুঁকিপূর্ণ ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী ও কর্মকর্তা কর্মচারী। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম