ভৈরবের বহুল আলোচিত রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিদেরকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ভৈরব এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবে পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো—শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার মৃত মোঃ আঃ বাতেন মিয়ার ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল মিয়া (৪৫) এবং একই এলাকার মোঃ সৈয়দ হোসেন ওরফে শহীদ হোসেনের ছেলে আক্তার হোসেন (৩৮)।
র্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গত ০৪/০৩/২০১২ সালে আনুমানিক সন্ধ্যা ৬.টার দিকে চন্ডিবের গ্রামের বাবুল মিয়ার পুত্র নিহত রুবেল মিয়ার (২৬) সাথে সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত ০৪/০৩/২০১২ ইং দিবাগত রাত অর্থাৎ ০৫/০৩/২০১২ অনুমান ১ টার সময় আসামি আক্তার হোসেন , জয়নাল মিয়া ও শাহিন মিয়া ৩ জনে মিলে ভিকটিম রুবেল মিয়াকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পলতাকান্দা বিলে ডেকে নিয়ে যেয়ে পেটে ছুরি দিয়ে আঘাত করে নৃশংস ভাবে হত্যা করে মরদেহ বিলে ফেলে দেয়। পরে খবর পেয়ে পরদিন ভৈরব থানা পুলিশ নিহত রুবেল মিয়ার (২৬) লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এ দিনই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয় ( মামলা নং- ০৪, তারিখ- ০৫/০৩/২০১২ ইং,ধারা-৩০২/৩৪ দঃবি: ) দীর্ঘ দিন ধরে চলমান মামলাটির বিচার শেষে বিজ্ঞ আদালত গত ০৬/০৮/২০২৬ তারিখে আসামি ১) আক্তার হোসেন,২)জয়নাল মিয়া,৩)শাহীন মিয়া, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর থেকেই তারা দীর্ঘ ১ যুগের বেশি সময় পলাতক ছিল। র্যাব জানায় মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
