ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিপিজিএম রহমানীয়া মাধ্যমিক বিদ্যালয়েরসাবেক শিক্ষার্থীদের প্রস্তুতি সভা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫৫ অপরাহ্ন

banglahour


বিপিজিএম রহমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ‘পুনর্মিলনী ২০২৭’ আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনাস্থ সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় দৈনিক খুলনাঞ্চল কার্যালয়ে এই মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক এবং দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহ-সভাপতি ও পুনর্মিলনী কমিটির প্রধান উপদেষ্টা মো. আসাদুল কবির।সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের স্মৃতিচারণ করেন এবং ২০২৭ সালের পুনর্মিলনী উৎসবকে প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে নানা রূপরেখা ও কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এইচ এম ইকবাল, কে এম দুলাল হোসেন, শফিকুল ইসলাম বাদশা, কে এম রফিকুল ইসলাম, জুয়েল খান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মাসুদ আকন, নাসরিন কেয়া, রোজিনা খান, শাহীন ফেরদৌস, এইচ এম আরিফ, মো. ওবায়দুল্লাহ ও দিলারা খানম রেখাসহ অনেকে। প্রস্তুতি সভায় উপস্থিত সকল সাবেক শিক্ষার্থী আগামী দিনে পুনর্মিলনীর কাজকে সফল করতে একযোগে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম