ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পদ্মায় নৌকাডুবি: ১০ বাংলাদেশিকে দেশে ফেরাতে বিজিবির সঙ্গে নূরুল ইসলাম বুলবুলের কথা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১০:৪১ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ভেসে গিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় পৌঁছালে বিএসএফ সদস্যরা ১০ বাংলাদেশিকে উদ্ধার করে।

ঘটনার পর তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।

এ সময় তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া বাংলাদেশিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

নূরুল ইসলাম বুলবুল এমপির সঙ্গে কথা বলার পর ১০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকেও প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে নৌকাডুবির পর নিখোঁজ ও ভেসে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম