ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যোগদানের পরেই রেকর্ড সংখ্যক দালাল গ্রেফতার , পিসি খোরশেদ আলমের নামে অপপ্রচারের অভিযোগ!

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫:৪২ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গ্রাহক হয়রানি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে দালালদের সকল অপতৎপরতা রুখে দিতে প্রতিনিয়ত কাজ করছে আনসার সদস্যরা।

জানা গেছে, বিগত দুই মাসে বিআরটিএ মিরপুর কার্যালয়ে দালালদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৭ জনেরও বেশি দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

দুই মাস আগে দায়িত্ব গ্রহণের পর আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের তত্ত্বাবধানে দালালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়। ফলে রেকর্ড সংখ্যক দালাল গ্রেপ্তারের ঘটনা ঘটে এবং গ্রাহকদের সেবা গ্রহণে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

এদিকে, দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে একটি চক্র পিসি খোরশেদ আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কিছু  অভিযোগ উত্থাপন করা হয়।তবে ভিডিওতে যে ঘটনাটি দেখানো হয়েছে তা কোনো ফাইল তদবির বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বরং অফিসের কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় ধারণ করা ভিডিওর একটি অংশ প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আনসার কমান্ডার পিসি মো. খোরশেদ আলম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম