ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কর্মমুখী শিক্ষা ভবিষ্যতে চাকরি সহজ করবে: এমপি রকিবুল ইসলাম বকুল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour


গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কর্মমুখী শিক্ষা আগামী দিনে চাকুরী সহজিকরণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি। তিনি আজ রোববার বেলা সাড়ে ১১টায় খালিশপুর প্লাটিনাম জুটমিলস্ অফিসার্স ক্লাবে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন।  প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দূর-দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে, তাদের পড়াশোনার পথকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। আজকের এই সাইকেলগুলো যেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত এবং মন দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর,থানা এবং ওয়ার্ড  বিএনপি নেতৃবৃন্দ, 
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যাওয়া কষ্টকর ছিল; এখন সময় বাঁচবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে সুবিধা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম