ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশে সারের কোন সংকট নেই------ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(১ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সারের কোন সংকট নেই, যারা সারের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে, কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সাথে বসেছি।


আজ দুপুরে জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।


এছাড়াও সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম