ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় বুদ্ধা নিহত, চালক আটক পিকআপ ভ্যান জব্দ

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১১ ঘন্টা আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর স্হানীয় জনসাধারণ চালকসহ পিকআপ ভ্যানটি আটক করে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক সুহান আলীকে (২২) আটক করে। আটক চালক সুহান আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান স্হানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী হাওয়া বেগম তার মেয়ের বাড়ী আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামে বেড়াতে এসেছিলো। সকালে হাওয়া বেগম রিক্সাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
                      

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম