শিক্ষিত বেকার তরুন-তরুনীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে জেলায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের পরিচালনায় সেনবাহিনীর প্রশিক্ষণ শেডে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো: জুলফিকার রহমান পিএসসি। এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনকালে রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো: জুলফিকার রহমান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী এই এলাকার জনগনের আর্তসামাজিক উন্নয়নসহ সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এখানকার শিক্ষিত বেকার তরুন তরুনীদের কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যানমুলক অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জোন কমান্ডার আরো বলেন, আপনারা জানেন যে, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের উন্নতির জন্য কাজ করে। এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সেনাবাহিনী কাজ করতে চাই। এটার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা চাই সে দায়িত্ব সঠিক ভাবে পালন করি। আমরা শুরু করেছি, ওভারোল উন্নয়নের অগ্রগতির যে ধারা আছে সেটা সুন্দর ভাবে শুরু হবে এবং এ এলাকার মানুষের উন্নয়ন ঘটবে বলে আমরা আশা করি।
কম্পিউটার প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
