ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(১ মাস আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৫:৪৬ পূর্বাহ্ন

banglahour

বরিশালের উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮, বরিশাল।

র‌্যাব জানায়, ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে দুই ব্যক্তি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে বাসটি থামিয়ে যাত্রীবেশে থাকা মোফাজ্জেল হোসেন (৪৬) ও সালমা (২৯)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মোফাজ্জেল হোসেন বরিশাল নগরীর কাজীপাড়া আলেকান্দা এলাকার বাসিন্দা এবং সালমা বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেফতার দুইজনকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম