ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্মের অধিকার, নারী অধিকার, মানবাধিকার, বিশ্ব শান্তি ও আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শামিল হোন এই উদ্দেশ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ইএসডিওর মেধা অনুশীলন কেন্দ্রে গণতান্ত্রিক আইনজীবী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এ সময় সিনিয়র আইনজীবী ইন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী হাসান তারিক চৌধুরী, সহ সভাপতি আনোয়ারুল হক, মানিক কুমার মজুমদারসহ অনেকে। সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির ঠাকুরগাঁও শাখার সদস্যবৃন্দ। পরে আবু তোরাব মানিক কে আহবায়ক এবং মনিকা মল্লিককে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাও, ০১৭১৩৫৬০১৯১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
