ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল ও দক্ষিণ গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন। আজ (সোমবার) দুপুরে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী নামক স্থানে এ দুর্ঘটনা ঘট।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিক ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী নামক স্থানে বালু ভর্তি ট্রাকের চাঁপায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে গেলপ এত ঘটনাস্থলে চালক জসিম (৩৮) নিহত হন। জসিম ময়মনসিংহ সদরের সুতিয়াখালির মফিজ উদ্দিনর ছেলে। এতে আহত হয় আরো ৪ জন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান চিকিৎসাধীন অবস্থায় রিফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। রিফাত দক্ষিণ গফরগাঁওয়ের পাইথলের শহীদ নগর গ্রামের আলম মিয়ার ছেলে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
