ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৩১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়েছে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা নানি ঘর থেকে মহাসড়কে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাস আসলে তারা সেটিকে থামানোর সংকেত দেয়। পরে বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থরেই তার মৃত্যু হয়। 


কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম