ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যকে বিএনপির গণসংবর্ধনা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫০ মিনিট আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৫০ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ সদস্যদের বাঘাইছড়িতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের বাসিন্দারা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাঘাইছড়ি সফরে গেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বাঘাইছড়িবাসীর পক্ষ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে মিছিল সহকারে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ছাড়াও জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুন, বিল্টু চাকমা ও প্রমা তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকা থেকে দলীয় পতাকা ও ব্যানারসহ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। গণসংবর্ধনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।


উপজেলা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সমাবেশে রাঙ্গামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু বলেন, বাঘাইছড়ির নেতাকর্মীদের এই ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। রাঙ্গামাটি জেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাঘাইছড়ির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।


এ সময় বক্তারা বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন পরিকল্পনায় প্রত্যন্ত উপজেলার মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। বাঘাইছড়ির যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে জেলা পরিষদের কার্যকর উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরে বাঘাইছড়ির উপজেলা প্রশাসন উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর উপস্থিতিতে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম