ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জয়রামপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত; একজন মাদককারবারীর আআত্মসমর্পণ

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:৪০ পূর্বাহ্ন

banglahour

মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা ও মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন এ প্রত্যয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুর গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান মোড়ে স্হানীয় যুব সমাজ মাদক নির্মূল কমিটির আয়োজনে সংগঠনের প্রতিনিধি গোলাম সরোয়ার ছোটন ও ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
অনুষ্ঠানে ১ জন মাদক কারবারী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক কারবার থেকে সম্পূর্ণ বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। আত্মসমর্পণকারীকে ফুল দিয়ে বরণ করে মাদকমুক্ত জীবনযাপন ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শপথ গ্রহণ করানো হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন এবং হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোটা চুয়াডাঙ্গা মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে। মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারীদের সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন।


সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
               

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম