ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুই যুবতী নারীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:০২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারী আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন।

তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন। চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো চলাফেরা শুরু করেন। গতকাল রাতে তারা ঘরের মধ্যে বাসর ঘর সাজিয়ে রাত্রিযাপন করেন। আজ বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারে সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।


কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম