ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেবামূলক সংগঠন বাঁধনের নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:৪৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের উদ্যোগে রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরামর্শ ও নির্দেশনার পরিচালক (ভারপ্রাপ্ত) গৌরব চাকমা এবং শিক্ষক উপদেষ্টা হিসেবে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের কী-নোট উপস্থাপন করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন। 
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁধন রাবিপ্রবি ইউনিটের সভাপতি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান মিশকাত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আলিফ সাঈদ ফাতিক ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফাতমুন নিছা তানহা।


প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম রাবিপ্রবি’র শিক্ষার্থীদেরকে সেবামূলক সংগঠন বাঁধনের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

তিনি শিক্ষার্থীদেরকে ভয়-ভীতি দূর করে তিন মাস অন্তর রক্ত দানে উৎসাহিত করেন এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়ার কথা বলেন। তিনি প্রতিমাসে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত দান কর্মসূচী আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করেন। ‘বাঁধন’ এর সদস্যবৃন্দকে রাবিপ্রবি’র সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের রক্তের গ্রুপ নির্ণয় ও তথ্য সংগ্রহ করে একটি সেন্ট্রাল ডাটাবেইজ তৈরি করার আহবান জানান; যাতে রাবিপ্রবি পরিবারের কারোর তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন হলে দ্রুত সহায়তা পেতে পারে।

 
আজ অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানের পরবর্তীতে ‘বাঁধন’ এর বর্তমান সদস্যবৃন্দ নবীন সদস্যদেরকে বরণ করে নেয়া হয় এবং রক্তের গ্রুপ নির্ণয় করার প্রক্রিয়া হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। কী-নোট উপস্থাপনায় বাঁধনের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সাংগঠনিক কাঠামো, সদস্যপদের ধরণ, সাংগঠনিক পরিধি, কমিটির কার্যাবলী, রক্তের গ্রুপিং নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” শ্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ এর কার্যক্রম শুরু হয়। ‘বাঁধন’ এর সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানবতার সেবা, লিডারশীপ, টিম ওয়ার্কসহ বিভিন্ন দক্ষতা অর্জন করছে। অনুষ্ঠানে বাঁধন রাবিপ্রবি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম