ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৬ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

banglahour


আজ (বুধবার) ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে  ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে এডিস মশা প্রথমে নিজে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পরবর্তীতে মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন তার রক্তে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে। এডিস মশা মূলত ঘরের ভেতরে বা চারপাশে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। বর্ষাকালে ড্রাম, টায়ার, ফুলের টব বা ডাবের খোসার মতো পাত্রে পানি জমে থাকায় মশার বংশবৃদ্ধি পায় এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখি, এডিস মশা জমে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করি, তাহলে ডেঙ্গুর হাত থেকে সকলেই রক্ষা পাবো।

খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুবাদ ও সংকলন বিভাগ) মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক (পরিকল্পনা বিভাগ) জনাব মোঃ বজলুর রশিদ ও খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমী মাদরাসার মুহতামিম, আলেম-ওলামাসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।এর আগে বিভাগীয় কমিশনার ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম