কিশোরগঞ্জে মিথ্যা, বানোয়াট ও জালিয়াতির ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জজকোর্টের আইনজীবী এডভোকেট এনামুল হক শেখের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন আলী আকবর হৃদয় ও ভুক্তভোগী শাহনেওয়াজ সিরাজী সিহাবের পিতা।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলা নম্বর ০৭-এর এজাহার হিসেবে গত ৮ সেপ্টেম্বরের তারিখ দেখিয়ে একটি ভুয়া এজাহার তৈরি করা হয়। এরপর মিথ্যা মামলা ও জালিয়াতির ভয় দেখিয়ে আলী আকবরের কাছ থেকে এক লাখ টাকা নেওয়াসহ একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় এডভোকেট এনামুল হক শেখের বিরুদ্ধে কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান সংবাদ সম্মেলনে উপস্থিতরা।
তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার দাবি করেন।
সট ক্লিপ: আলী আকবর হৃদয় ও শাহনেওয়াজ সিরাজী সিহাবের পিতা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
