ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাকরি পেতে ‘সাইট লাইন’ নয়, যোগ্যতার প্রস্তুতি নিতে হবে: দীপন তালুকদার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:২০ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি পার্বত্য জেলায় শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগ পেতে কোনো ধরনের ‘সাইট লাইন’ বা ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার। তিনি বলেছেন, টাকার বিনিময়ে কাউকে চাকরি দেওয়া হবে না।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জুরাছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দীপন তালুকদার বলেন, একটি চক্র তাঁর নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিতে পারে। এমনকি বৌদ্ধ বিহার কিংবা মসজিদে সাক্ষী রেখে টাকা লেনদেনের ঘটনাও ঘটছে। এসব কোনো কিছুই কাজে আসবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা নির্বাচিত হবেন, তাঁরাই চাকরি পাবেন।


ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, পরীক্ষায় ৩২ নম্বর পাওয়া কাউকে ৭২ নম্বর করে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। চাকরি পেতে হলে প্রার্থীদের নিজেদের যোগ্যতা দিয়ে পরীক্ষায় ভালো করতে হবে। এ জন্য তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া ও কোচিং করার পরামর্শ দেন। ছাত্রদলের কর্মীদের কোচিংয়ের খরচ জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি বহন করবেন বলেও জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা, সুবর্ণ দেব বর্মণ ও শাশ্বত চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা ও যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ানের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, গ্রাম পুলিশ, সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম