ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্তরিকতা থাকলে একটু শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় : কেডিএ প্রশাসক শফিকুল আলম মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:২২ অপরাহ্ন

banglahour


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, শিক্ষকদের আন্তরিকতা থাকলে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের আন্তরিকতার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক এগিয়েছে। তিনি আজ সকালে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এর শুভ উদ্বোধন কালে এ কথা বলেন। 


এ সময় তিনি আরো বলেন সেদিন খুব বেশি দূরে নয়, অতি অল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি জাতীয়করণ হবে বলে তিনি মনে করেন। 


অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএর সদস্য  কুতুবউদ্দিন, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল  মো: কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার, খুলনা  এসএম সাইদুর রহমান, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক  মো: হাবিবুর রহমান বিশ্বাস, দশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ আহসান উল্লাহ বুলবুল,  বিএনপি নেতা স.ম. আব্দুর রহমান,  মো: জিয়াউর রহমান সদস্য পরিচালনা পর্ষদ  মো: শাহজাহান আলী। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ সভাপতি  কাইজার আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন। 


প্রধান অতিথি বিদ্যালয় অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন এর পর ১ টি ফলজ, ১ টি বনজ, ১ টি ঔষধি বৃক্ষ রোপণ করেন এবং প্রতিটি কক্ষে ধুপের ধোঁয়া কার্যক্রম এর উদ্বোধন করেন, প্রতিদিন ক্লাশের শুরুতে শ্রেণিকক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর পর প্রধান অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কার্যক্রম এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম