ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৫:৪৩ পূর্বাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাতটার সময়  দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়কে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাকে থামানোর চেষ্টা করেন। মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

আটক মশিউর রহমান ও উদ্ধার করা অস্ত্র-গুলিসহ জব্দ করা মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম