ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ (শুক্রবার) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজিরশিমলা এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস মহাসড়কে দাড়িয়ে থাকা মাহিন্দ্রকে ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
