ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকুন্দিয়ায় কৃষক নূরুল ইসলাম হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০০ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক নূরুল ইসলামকে হত্যার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলামের ছেলে মোবারক মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মজিদপুর গ্রামের মান্নান, রেজ উদ্দিন, হাদিছ মিয়া, রাসেল মিয়া ও রশিদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৩ জুন সকালে মজিদপুর গ্রামে তার বাবা নূরুল ইসলামের পথরোধ করে অভিযুক্তরা মারধর করেন। এ সময় মোবারক মিয়া বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ইট ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত নূরুল ইসলামকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে নুরুল ইসলামকে প্রথমে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম। পরে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন, মজিদপুর গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে মান্নান (৬০), রেজ উদ্দিন (৫০), হাদিছ মিয়া (৪০), মান্নানের ছেলে রাসেল মিয়া (৩০) এবং মৃত সাত্তার মিয়ার ছেলে রশিদ মিয়া (৬৫)-সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান স্বজনরা।
সোহেল চৌধুরী

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম