ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৫:৩৮ অপরাহ্ন

banglahour


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদর উপজেলা ও সদর পৌর শাখা।


শনিবার (১৯ সেপ্টেম্বর)  সকালে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।


কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ সময় যুবদলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম