ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পদ্মায় নাব্য সংকট: দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, বিকল্প ঘাটে পারাপার স্বাভাবিক

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:২৫ অপরাহ্ন

banglahour

 

পদ্মা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের ৭ নম্বর ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
​
শুক্রবার ভোর থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ ঘোষণা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন জানান, "বেশ কিছুদিন ধরেই নাব্য সংকটের কারণে ৭ নম্বর ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছিল। ফলে শুক্রবার ভোর থেকে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে ড্রেজিং করা প্রয়োজন, যার জন্য ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।"
​
তিনি আরও জানান, ৭ নম্বর ঘাট বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। ফলে ঘাট এলাকায় কোনো তীব্র যানজট বা যাত্রীদের ভোগান্তি তৈরি হয়নি। বর্তমানে এ নৌপথে অনুমোদিত ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি সচল রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম