ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের সীতার পাহাড়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ১২ জন পর্যটক সীতার পাহাড়ে বেড়ানো শেষে পাথরঘাটা নামক নদীর পাড়ে গোসল করতে নামেন। এ সময় এক পর্যটক হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।


নিখোঁজ পর্যটক সাদিজ শাহরিয়ার সানম (২৪) একজন কলেজ শিক্ষার্থী। তাঁর পিতা মো. নাছির উদ্দিন, যিনি একজন অবসরপ্রাপ্ত এএসপি বলে জানা গেছে। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকায় বসবাস করেন।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, ১২ জনের একটি পর্যটক দল ঢাকা ও নরসিংদী এলাকা থেকে কাপ্তাই বেড়াতে আসেন। বেড়ানো শেষে নদীতে গোসল করতে নামলে তাদের মধ্যে একজন নিখোঁজ হন। পরে বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে স্রোত বেশি থাকায় নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে রাঙ্গামাটি থেকে আরও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে কাজ করছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম