ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৮:৫২ অপরাহ্ন

banglahour

 

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরে-বাংলার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

শেরে-বাংলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

সম্প্রতি সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে সমালোচিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওর জেরে নিজ দল থেকেও বহিস্কার হন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম