ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার নবদিগন্তের সূচনা, ভোগান্তি কমাতে অটোমেশন প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৯:২৩ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় এক নতুন যুগের সূচনা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও আধুনিক করতে হাসপাতালটিতে চালু করা হয়েছে রাজ আইটি সলুয়োশনস লিমিটেড এর সহায়তায় ডিজিটাল অটোমেশন প্রক্রিয়ায় বহির্বিভাগের টিকিট সংগ্রহ পদ্ধতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে ভোর থেকে রোগীরা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতেন। এতে বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের চরম ভোগ পোহাতে হতো। দালালের দৌরাত্ম্য ও বিশৃঙ্খলার অভিযোগও ছিল নিত্যদিনের। কিন্তু বর্তমান অটোমেশন পদ্ধতি চালু হওয়ার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রোগীরা তাদের কাঙ্ক্ষিত টিকিট পেয়ে যাচ্ছেন।সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, আধুনিক প্রযুক্তির ডিজিটাল কাউন্টার থেকে রোগীরা খুব সহজেই টিকিট সংগ্রহ করছেন। ডিজিটাল স্ক্রিনে দেখা যাচ্ছে সিরিয়াল নম্বর ও চিকিৎসকের রুম নম্বর। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হওয়ায় হাসপাতালের বহির্বিভাগে আগের সেই দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা আর নেই।চিকিৎসা নিতে আসা এক ভুক্তভোগী রোগী জানান, "আগে টিকিট কাটতে অনেক সময় নষ্ট হয়ে যেত। এখন এসে দেখি মাত্র দুই মিনিটে টিকিট হাতে পেয়ে গেছি। এই নিয়ম হওয়াতে আমাদের মতো সাধারণ মানুষের অনেক বড় উপকার হয়েছে।

এই যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন  বলেন স্বচ্ছতা নিশ্চিত করতে  "প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের অংশ হিসেবে আমরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্পূর্ণ ডিজিটাল ও রোগী-বান্ধব করতে এই অটোমেশন প্রক্রিয়া শুরু করেছি। এর ফলে শুধু রোগীদের ভোগান্তিই কমেনি, বরং চিকিৎসা সেবার মান ও স্বচ্ছতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য সেবাও এই অটোমেশনের আওতায় আনা হবে।

স্থানীয় সচেতন মহল হাসপাতালের এই আধুনিকায়নকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে কালুখালীবাসীর দোরগোড়ায় মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করছেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম