ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় অপ্রিতম হত্যাকাণ্ড: আদালতে ৩ ঘাতকের স্বীকারোক্তি

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১০:৫৯ অপরাহ্ন

banglahour

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সী্বীকারকরেছেন ৩ ঘাতক। রোববার রাত সাড়ে আটটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে ঘাতক তুহিন, ফাহাদ এবং কামরুল ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতে আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে তার হত্যা নিশ্চিত করা হয়। তিন ঘাতকই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর দায় স্বীকার করেছেন। এর আগে রাত আটটার দিকে তিন ঘাতককে আদালতের সোপর্দ করে ডিবি পুলিশ। পরে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রিতম হত্যার ঘটনায় ঘাতক তুহিন ফাহাদ কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯ টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে ঘাতকরা। এ ঘটনায় এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম