ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় আজমুল হত্যার বিচারের দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটির শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক ব্যারিকেড

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:৪৩ অপরাহ্ন

banglahour


শেখ লিয়াকত হোসেন, ব্যুরো খুলনাঃ
সহপাঠীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার ও  বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ দুপুরে নগরীর সোনাডাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালক করে।  এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মনবন্ধনে শিক্ষার্থীরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সাবেক ও বর্তমান শিক্ষার্থী তাদের সহপাঠীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

এই হত্যাকান্ডের তিন দিন পার হলেও আইনশৃংখলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতেন পারেনি। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলেও  অভিযোগ করে শিক্ষার্থীরা।পরে আন্দোলনকারীরা সোনাডাঙ্গা ব্যারিকেড কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। 
মামলায় দ্রুত সময়ে আশানুরূপ অগ্রগতি না হলে পরবর্তীতেও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেয় শিক্ষার্থীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম