ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাঈজিদ (২৭/২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাঈজিদ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয়রা জানান, পশ্চিম টিয়াখালী এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই এলাকার মেম্বারের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সোমবার সকালে স্থানীয়রা ওই ঘরের আড়ার সঙ্গে বাঈজিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় যুবকটি ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর। ঘটনাস্থলে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এছাড়া মরদেহের মুখ থেকেও কীটনাশকের গন্ধ পাওয়া গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম