খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে নানান আয়োজনের মধ্য দিয়ে হিন্দি দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হিন্দি দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার প্রবীন কুমার। হিন্দি দিবস-সর্ব হিন্দি পখয়াড়া-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তৃতা করেন সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার। তিনি এ সময় বলেন, হিন্দি ভাষা ভারতের প্রায় দেড়শো কোটি মানুসের জাতীয় ভাষা। হিন্দি ভাষার মর্যাদা রক্ষায় ভারতীয় প্রতিটি নাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তিনি হিন্দি ভাষার গৌরব সুরক্ষায় বিট্রিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নেতাজী সুভাষ চন্দ্র বসু, মহাত্না গান্ধী, জহরলাল নেহেরুসহ সকল জাতীয় নেতার অবদার শ্রদ্ধাভরে স্মরণ করে সকলের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে এরপর কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হিন্দিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খুলনায় অবস্থানরত ভারতীয় নাগরিক, হাইকমিশনের অফিসার ও কর্মচারী, তাদের সন্তান, খুলনা গাজী মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শির্ক্ষাথীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন। এছাড়া তিনদিনব্যাপী হিন্দি দিবসের অনুষ্ঠানমালার মধ্যে হাইকমিশনের অফিসার, কর্মচারীদের অংশগ্রহনে ছবি অলংকরণ, প্রবন্ধ রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, সম্মননা ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্টানের শেষে সহকারী হাই কমিশনার শ্রী পবন কুমার খুলনায় অধ্যয়নরত ভারতীয় শির্ক্ষাথীদের উদ্দেশ্যে বলেন, যারা অধ্যয়নের জন্য বাংলাদেশে এসেছে তারা যেন সঠিকভাবে শিক্ষা র্অজণ করতে পারে তারজন্য পরিশ্রম করে। এইসব শির্ক্ষাথীদের পিতা-মাতা ও অভিভাবকরা অনেক প্রত্যাশা নিয়ে তাদেরকে এখানে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। শির্ক্ষাথীদের কোন কর্মকান্ডে যেন পরিবারের লোকজন হতাশায় না পড়েন সে বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
