ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীর উঠান বৈঠক

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৯:৪৩ অপরাহ্ন

banglahour

ভৈরবে  আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে । শিমুল কান্দি ১ নং ওয়ার্ড বাসীর আয়োজনে  হাজী তৈয়বুর রহমানের সভাপতিত্বে আজ সোমবার বিকালে শিমুল কান্দি হাইস্কুল মাঠে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, শিমুল কান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সাবেক ইউপি সদস্য জজ মিয়া, সমাজ সেবক সোলাইমান মিয়া, হেলাল মিয়া প্রমুখ। 

উঠান বৈঠকে  শিমুল কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আফিকুল ইসলাম হারিছ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পদ। চেয়ারম্যানের অনেক দায়িত্ব ও কাজ রয়েছে। যেমন- জন্ম - মৃত্যু সনদ,বিভিন্ন উন্নয়ন মুলক কাজ রয়েছে । তাই ইউনিয়ন বাসী ও এলাকার উন্নয়নের জন্য একজন সৎ,দক্ষ, ভালো মানুষ কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে হবে । সেই লক্ষ্যে আসন্ন ইউপি নির্বাচনে ভোটাররা তাকে নিবর্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। তবে উপস্থিত জনতা আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে সম্মতি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম