ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭ মাসে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে দায় চাপানো যায় না। প্রধান মন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে..... ভৈরবে পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী শরিফুল আলম

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪০ অপরাহ্ন

banglahour

মাত্র ৭ মাসে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে দায় চাপানো যায় না। প্রধান মন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্লান। প্রধান মন্ত্রী  তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে  ভৈরবে পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী মোঃ শরিফুল আলম এসব কথা বলেছেন । ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে  পৌরসভা চত্বরে  সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে  আজ মঙ্গলবার দুপুরে পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী আরো বলেন,  বিগত ফ্যাসিস্ট সরকার দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। লোটপাট করেছে বেগম পাড়া করেছে। 

দেশে গুম- খুন সন্ত্রাস করেছে। আবারো তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নেশাখোরদের কে দিয়ে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুয়েকটি বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তাই দেশে যাতে অস্থিতিশীল সৃষ্টি করতে না পারে সবাইকে সজাগ থাকার আহবান জানান । এ সময় সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন ও সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ মজিবুর রহমান বক্তব্য রাখেন । বক্তব্য শেষে  সমাবেশ  থেকে একটি বিক্ষোভ মিছিল বে করে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম