ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:০৩ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ডিলার আবু তালেবের মাধ্যমে তালিকাভুক্ত প্রতি গ্রাহকের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
​চাল বিতরণ কার্যক্রম চলাকালে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোঃ রিপন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যক্ষ নজরদারিতে পুরো কার্যক্রমটি বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়।


​সহজে ও সঠিক মাপে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কার্ডধারী গ্রাহকরা। তাঁরা জানান, ভোগান্তি বা দীর্ঘ অপেক্ষার ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ৩০ কেজি চাল সংগ্রহ করতে পেরেছেন। চালের বাজারদর যখন চড়া, তখন ১৫ টাকা কেজিতে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।


​সংশ্লিষ্ট ডিলার সূত্রে জানা গেছে, বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার এ ডিলারের অধীনে মোট ৫১২ জন সুবিধাভোগী গ্রাহক রয়েছেন। পর্যায়ক্রমে সব গ্রাহকের মাঝেই এই চাল বিতরণ শেষ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম