ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় ব্যাংক কর্মকর্তা রিফাত গ্রেপ্তার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:০৬ অপরাহ্ন

banglahour


খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা এবং খুলনার টাউন নওয়াপাড়া শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত বলে জানা গেছে।মঙ্গলবার রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রিফাতকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পরে রিফাতকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডসংলগ্ন ইসলামনগর সড়কের একটি চারতলা ভবনের ছাদে আজমুলকে মারধর করা হয়। স্বজনদের অভিযোগ, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে ভাত চুরির অভিযোগে তাকে নির্যাতনের বিষয়টি তদন্তে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ থাকার কথাও সূত্রটি জানিয়েছে। 

এ ঘটনায় গত শনিবার রাতে আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম