ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে আজ (মঙ্গলবার) সকালে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সাইফুর রহমান। ত্রিশাল সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও নাহিদ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক শাহ আলম বাদশাহ।
ত্রিশালের ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৬ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্টসহ শিক্ষা উপকরন দেয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
