ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিশ্বি বিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্য মামলায় চারজন গ্রেফতার।

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour


খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন হাসনাত হাবিব রিফাত (৩০), শেখ আসিফ হোসেন (২৮), তারেক হাসান ওরফে রুবেল (৩৫) ও প্রতাপ সরকার (২৫)। এর মধ্যে রিফাত মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকান্ড নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি আজমুলকে মারধরের ঘটনায় আরও ১২-১৩ জনের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অভিযোগে আজমুলকে একটি মেসের ছাদে নিয়ে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে তিনি পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে লাফ দিলে গুরুতর আহত হন এবং পরে মারা যান। গ্রেফতারকৃত রিফাত, রুবেল ও প্রতাপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম