ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৫ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হানিফ ওই এলাকার মো. রুহুলের ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হানিফকে আটক করা হয়। পরে তার বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন একটি বাথরুমে তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের ক্যারেটের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। অভিযান শেষে গ্রেপ্তার হানিফ ও উদ্ধারকৃত হেরোইন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-৫, সিপিসি-১-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম